হোম > সারা দেশ > বরিশাল

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাকে পিটিয়ে আহত করেছে সন্তান

বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বুধবার বিকেলে মাকে পিটিয়ে আহত করেছেন শহিদ ওরফে টাইগার শহিদ নামের এক সন্তান। ছেলের হাতে নির্যাতনের স্বীকার ওই নারীর নাম রিজিয়া বেগম। বৃহস্পতিবার সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রিজিয়া বেগম পশ্চিম বাইশারী গ্রামের ৯ নং ওয়ার্ডের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজ সন্তান শহিদ ওরফে টাইগার শহিদের হামলার স্বীকার হন রিজিয়া বেগম। এ সময় শহিদের মারধর থেকে শাশুড়িকে উদ্ধার করতে এগিয়ে আসে তাঁর ছোট ছেলের স্ত্রী রেশমা বেগম। এ সময় শহিদের হাতে থাকা লোহার রডের আঘাতে রেশমার মাথা ফেটে যায়। পরে ছোট ছেলে রেজাউল করিম বৃহস্পতিবার মা এবং তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান।

রিজিয়া বেগম বলেন, ২০২০ সালে তাঁর ছেলে শহিদ জোরপূর্বক ২০.৬০ শতাংশের একটি জমির দলিল নিজের নামে লিখি নেয়। এ নিয়ে বিরোধের জেরে শহিদ তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এই ঘটনায় ছোট ছেলে রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানান তিনি। 

বানারীপাড়া থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আহত অবস্থায় রিজিয়া ও রেশমা বেগম থানায় আসলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

পাচারকালে ৩ লাখ রেণু পোনা জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ