হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মো. রফিকুল ইসলাম রফিক (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার নিজের ঘরের জানালার গ্রিলে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। 

তিনি উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের মৃত আলী আজীম খানের সেজো ছেলে এবং রহমতপুর বাজারের সেবা ফার্মেসির স্বত্বাধিকারী। 

স্থানীয় সূত্রে জানা যায়,  আজ বুধবার সকালে নিজের ঘরের জানালার গ্রিল বিদ্যুতায়িত হয়েছিল। ঠিক সে সময় তিনি অসাবধানতাবশত জানালার গ্রিলে হাত দেওয়ায় বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।