হোম > সারা দেশ > বরিশাল

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের শাঁখারীকাঠী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই কৃষকের নাম ছালাম খান (৫০)। 

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে তাঁর নিজ বাড়ির পিছনের সুপারি গাছে সুপারি পাড়তে উঠলে ওই গাছের পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে তিনি বিদ্যুতায়িত হন এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষনা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অতনু মিত্র বলেন, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। 

এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিদুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনেছি। পরিবারের কারো কোন আপত্তি থাকলে ময়নাতদন্ত করা হবে।’

বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

পোশাক কিনে বাড়ি ফেরার পথে নববধূকে ধর্ষণের অভিযোগ, ২ স্বজন গ্রেপ্তার

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বিএম কলেজের ছাত্রাবাসের সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি, বহিরাগত ঠেকাতে স্মারকলিপি

বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়

ব্রুনাইয়ে প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি নিহত

ভিডব্লিউবি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে