হোম > সারা দেশ > বরিশাল

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ আট দফা দাবিতে আজ মঙ্গলবার তাঁরা এই কর্মসূচি পালন করেন। দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে আলাদা করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা বলেন, তিন-চার মাস আগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে আন্দোলন করার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাসের বাণী শুনিয়েছে। আজও তারা সেই আশ্বাস বাস্তবায়ন করেনি।

আন্দোলনরত শিক্ষার্থী মো. বরকাতুল্লাহ বলেন, ‘যত দিন পর্যন্ত আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, তত দিন ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধ থাকবে।’

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারবহির্ভূত। এ বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি

লঞ্চে তরুণীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে হঠাৎ উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ

হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল

মুলাদীতে যুবক হত্যা: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ

এমপিকে কটূক্তির মামলা: থানায় আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি