হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দিপালী সিকদার। ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অক্সিজেনের নল খুলে নেওয়ায় দিপালী সিকদার (৪৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (১৬ মে) হাসপাতালের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিহত রোগীর ভাই। অভিযুক্ত ট্রলিম্যান মো. সোহেলকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহত দিপালী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত বুধবার (১৩ মে) শেবাচিম হাসপাতালে মারা যান।

শনিবার আকস্মিক শেবাচিম হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় সাংবাদিকেরা দিপালীর মৃত্যুর বিষয়টি তাঁর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।

দিপালীর ভাই মিলন হালদার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ১৩ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের ফিমেল মেডিসিন ইউনিট-১-এ ভর্তি হন দিপালী সিকদার। হাসপাতালে বেড খালি না থাকায় চিকিৎসকেরা তাঁকে ট্রলিতে রেখেই দুই ঘণ্টা অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অক্সিজেন দেওয়ার এক ঘণ্টা পর ট্রলিম্যান সোহেল নলটি খুলে ট্রলি নিয়ে যান। এর কয়েক মিনিটের মধ্যে দিপালী মারা যান বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত দিপালীর ভাই মিলন হালদার বলেন, ‘আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি অন্য এক রোগীর কাছ থেকে ২০০ টাকা নিয়ে ট্রলিম্যান সোহেল অক্সিজেনের নল খুলে ফেলেন। পরে আমার বোন মারা যান।’

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘নিহত দিপালীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা অভিযুক্ত ট্রলিম্যান সোহেলকে কাজ থেকে বিরত রেখেছি। ঘটনা তদন্তে হাসপাতালের উপপরিচালক এ কে এম নাজমুল আহসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদার দাবিতে আ.লীগ নেতাকে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় বিএনপি নেতার

দরপত্র ছাড়াই কলেজের মালপত্র বিক্রি, ট্রাক আটকে শিক্ষকদের থেকে টাকা আদায় বিএনপি নেতাদের

মাদক কারবার নিয়ে বিরোধ: বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

বরিশাল হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান

মহাসড়ক দখল করে তৈরি সাবেক মেয়র সাদিকের সেই শিশুপার্কে উচ্ছেদ অভিযান

দিন দিন বাড়ছে নগর, কমছে গৃহকর আদায়

বিএম কলেজের হলে ৩ দিন আটকে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

ক্লাস-পরীক্ষা নেননি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, প্রশাসনিক কার্যালয়ে তালা

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করলেন আন্দোলনরত শিক্ষকেরা, প্রক্টরসহ ২ জনের পদত্যাগ

সংবিধি না হওয়া পর্যন্ত ববিতে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না: সিন্ডিকেট সভার সিদ্ধান্ত