হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন। এবায়েদুল্লাহ, কশাই এবং বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া জেলার সবচেয়ে বড় ঈদ জামাত চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। পিরোজপুরের শর্ষিনা মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়, ঝালকাঠীর নেছারাবাদ জামে মসজিদে সকাল ৮ টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর শাখার সভাপতি আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগরীর পাঁচ শতাধিক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে।’

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ

বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মীরা, সড়কে বর্জ্যের স্তূপ

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালে স্টিমার, বিমান ও রেল সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

বরিশালে কীর্তনখোলা খেয়াঘাটে বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি

বরিশাল সিটি করপোরেশন: ঈদের আগেই উৎসব ভাতার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ

সরকারি চাল কম পেয়ে হামলা, ডিলারকে শোকজ

ঠিকাদারকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া ববি ছাত্রদল কর্মীদের, সংবাদ সম্মেলনে অভিযোগ

বরিশাল থেকে ঝালকাঠিসহ ৬ রুটে ১০ ঘণ্টা পর বাস চলাচল শুরু