হোম > সারা দেশ > বরিশাল

বাইসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে লেবুখালী পায়রা সেতুর উত্তর পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতের নাম—রুবেল শিকদার (২৮)। তিনি উপজেলার কার্তিক পাশা গ্রামের হাবিব শিকদারের ছেলে। রুবেল লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন। 

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বলছে, রুবেল বাইসাইকেলে চড়ে শেখ হাসিনা সেনানিবাসে একটি প্রজেক্টে কাজ করতে যাচ্ছিলেন। হঠাৎ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা