হোম > সারা দেশ > বরিশাল

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশা‌লের হিজলা উপ‌জেলা-সংলগ্ন মেঘনা নদী‌তে ট্রলারডু‌বি‌তে নি‌খোঁজ চার জে‌লের ম‌ধ্যে দুজনের লাশ উদ্ধার ক‌রে‌ছে নৌ পু‌লিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপ‌জেলার ধুল‌খোলা ইউনিয়‌নের পালপাড়া গ্রা‌মের পূর্ব পা‌শে মেঘনা নদী‌তে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জে‌লেরা হ‌লেন মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭) ও আরিফ সিকদার (১৯)। এ ছাড়া নি‌খোঁজ র‌য়েছেন শাহীন সিকদার (১৭) ও নয়ন ব‌্যাপারী (১৯)।

হিজলা নৌ পুলিশের ইনচার্জ এসআই গৌতম চন্দ্র মন্ডল ব‌লেন, ১০ জানুয়ারি হিজলার গ‌োবিন্দপু‌রের লাল বয়া মেঘনা নদী‌তে পাঁচ জেলেসহ এক‌টি ইঞ্জিনচা‌লিত ট্রলার ডু‌বে যায়। ওই ঘটনায় চার জে‌লে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার স্থানীয়‌ বাসিন্দাদের মাধ‌্যমে খবর পে‌য়ে নৌ পু‌লি‌শের এসআই শাহজাদার নেতৃ‌ত্বে এক‌টি দল মেঘনা নদী‌তে অভিযান চা‌লি‌য়ে শাহীন মীর ও আরিফের মরদেহ উদ্ধার ক‌রে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে‌। নি‌খোঁজ অপর দুজন‌কে উদ্ধা‌রে কাজ চল‌ছে।

ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা

সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন মাত্র ৩ নেত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়: শাটডাউনে যাচ্ছেন শিক্ষকেরা

ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

হিজলায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ, মেঘনায় অবমুক্ত

ববি ভিসির কার্যালয়ের সামনে অনশনে বিভাগীয় প্রধান, দাবি ৬০ শিক্ষকের পদোন্নতি

চার দফা দাবি: ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাসের ধাক্কায় পথচারী নিহত: বাস আটক নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতার উত্তেজনা

গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা