হোম > সারা দেশ > বরিশাল

ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: নিখোঁজ যুবকের ‘নম্বর’ থেকে মায়ের কাছে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিখোঁজ যাত্রীদের খুঁজতে উদ্ধার তৎপরতা চালানো হয়। ছবি: সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ সজল দাসকে (৩০) বাড়ি পাঠাতে তাঁর মোবাইল নম্বর থেকে মায়ের নম্বরে কল করে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের চাচা শংকর দাস।

সজল দাস ভোলার লালমোহন উপজেলায় ব্র্যাকে চাকরি করতেন। কর্মস্থল থেকে গতকাল বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে স্পিডবোটটি কীর্তনখোলা নদী ও লাহারহাট খালের সংযোগস্থলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর থেকে সজলের কোনো খোঁজ মেলেনি। এরই মধ্যে সজলের মোবাইল নম্বর থেকে তাঁর মায়ের কাছে ফোন করে একটি অজ্ঞাত চক্র সজলকে ফেরত পাঠানোর জন্য ২৫ হাজার টাকা দাবি করে এবং বিকাশ নম্বর দেয়।

নিখোঁজের চাচা শংকর দাস জানান, দুর্ঘটনার পরপরই তারা নদী ও আশপাশের এলাকায় খোঁজখবর নেন। বরিশাল ডিসি ঘাট এলাকা থেকে একজন অজ্ঞাত ব্যক্তি সজলের ব্যাগ বুঝিয়ে দেন। তবে সেই ব্যাগে সজল দাসের মোবাইল ফোন পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে সিম ক্লোনের বিষয়টি উঠে এসেছে। সিমের লোকেশন আগের জায়গাতেই রয়েছে, যা প্রতারণার প্রমাণ। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে এবং প্রতারক চক্রকে ধরার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে চরকাউয়া ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীতে ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি স্পিডবোট ডুবে যায়। এতে একজন নিহত এবং তিনজন নিখোঁজ হন। বোটে সজল দাস ছিলেন।

হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০

বরিশালের নতুন সিভিল সার্জনের অপসারণ দাবিতে কক্ষে তালা

আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও

নদীভাঙনে ক্ষতবিক্ষত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে মানুষের শেষ আশ্রয়

বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা, যা বলছে পরিবার

‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন

মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও ভাইরাল

সার নিতে এসে এমপির অপেক্ষায় সাড়ে ৫ ঘণ্টা, ক্ষোভ নিয়ে ফিরে গেলেন কৃষকেরা