হোম > সারা দেশ > বরিশাল

রাতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বাল্কহেডের ধাক্কা, নিখোঁজ ২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মর্নিংসান ৯ নামের যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে দুজনসহ একটি বাল্কহেড ডুবে গেছে বলে জানা গেছে। এ সময় সংঘর্ষে লঞ্চটির তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে দ্রুত লঞ্চটি উজিরপুরের চৌধুরীর হাট ঘাটে নোঙর করা হয়। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

গতকাল সোমবার রাত ৮টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিবাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পরে স্বরূপকাঠি থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন মর্নিংসান লঞ্চের সুপারভাইজার আব্দুল আলিম। 

এ বিষয়ে মর্নিংসান লঞ্চের সুপারভাইজার আব্দুল আলিম মোবাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বানারীপাড়া ছেড়ে যাওয়ার পথে কালিবাজার থেকে একটু সামনে নদীর মাঝখানে আমাদের মাস্টার একটি বাল্কহেড দেখতে পান। এ সময় মাস্টাররা মাইকিং করেন ও আলো জ্বালিয়ে সংকেত জানান। কিন্তু বাল্কহেডের নিয়ন্ত্রণ না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।’

আব্দুল আলীম আরও বলেন, ‘আমাদের জানা মতে আইন অনুযায়ী বিকেল ৫টার পর কোনো বাল্কহেড নদীতে চলাচল বেআইনি।’ 

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে