হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৪

বেতাগী প্রতিনিধি

বরগুনার বেতাগী পৌরশহরের মাছ বাজার এলাকায় ‘ফাইভ স্টার’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।  

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। 

এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একটি কক্ষ থেকে জাহিদুল (৩৫) ও এক নারী (২৫) কে আটক করে। এ সময় ওই কক্ষ থেকে যৌন উপকরণ উদ্ধার করে ডিবি পুলিশ। পরে হোটেলের মালিক বাচ্চু আকন (৫২) ও তার সহযোগী আলামিনকে (৪০) আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  

অভিযান শেষে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ অভিযানে অনৈতিক কাজে লিপ্ত থাকায় চারজনকে আটক করা হয়। বর্তমানে আমরা হোটেলটি তালাবদ্ধ করে রেখেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্বশুরবাড়িই ছিল জামাতার ইয়াবা মজুতের আস্তানা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আমতলীতে অগ্নিকাণ্ডে লাইব্রেরিসহ ২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেলতেই আবহাওয়ার চোখরাঙানি

ঝুঁকিপূর্ণ সেতুতে ভোগান্তি ৫০ হাজার মানুষের, গার্ডার সেতুর দাবি

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতেই ঘাট ছাড়ল পাথরঘাটার শত শত ট্রলার

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি বরগুনার জেলেদের

২২ দিনের অপেক্ষা শেষে সাগরে যাওয়ার আগেই প্রাণ গেল জেলের

পাথরঘাটায় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক ১৯

বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১