হোম > সারা দেশ > বরগুনা

লাগাতার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ সময় ধরে চলা লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সাত দফা দাবিতে বরগুনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

আজ সোমবার সকাল ১০টায় বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে ওজোপাডিকোর বরগুনা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঘন ঘন ও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে জেলার স্বাভাবিক জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও দৈনন্দিন কর্মকাণ্ডে। তাই অবিলম্বে লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ-সংকটের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, যা স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কর্মসূচিও পালন করা হবে।

কর্মসূচি শেষে সাত দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি ওজোপাডিকোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য জমা দেন আন্দোলনকারীরা।

১৩ কোটি টাকায় সড়ক সংস্কার, ১০ দিনেই গর্ত

১০ দিনেই নষ্ট সড়কের ১৩ কোটি টাকার সংস্কারকাজ, বৃষ্টিতে চলছে ফের মেরামত

স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, সন্দিগ্ধ প্রেমিক আটক

পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

বরগুনায় বিষ খাইয়ে হত্যা মামলায় স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

জমিসংক্রান্ত বিরোধের জের: বৃষ্টিতে ভিজে ঘণ্টাখানেক আর্তনাদের পরও মাকে ঘরে জায়গা দেননি ইসলামী আন্দোলনের নেতা

পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু