হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে ফের ৭ একর খেতের পপি পুড়িয়ে ধ্বংস

থানচি প্রতিনিধি

বান্দরবানে থানচির গভীর বনে ৭ একর পাহাড়ি জমিতে চাষ হওয়া পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার তিন্দু ইউনিয়নের আময় ম্রো কারবারী পাড়া এলাকায় এসব খেত পুড়িয়ে ধ্বংস করা হয়। গত ১৭ ও ২ ফেব্রুয়ারি এবং ২৪ জানুয়ারি একই এলাকা অভিযান চালানো হয়। সব মিলিয়ে ৪ দফা অভিযানে প্রায় ৪৯ একর জমিতে চাষ হওয়া পপি পুড়িয়ে ধ্বংস করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের নেতৃত্বে একটি দল তিন্দু ইউনিয়নের আময় ম্রো কারবারী পাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। এ সময় পপি চাষ হচ্ছে এমন ৭ একর পাহাড়ি জমির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের এসব পপি পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অভিযান শেষে সাংবাদিকদের বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পেশাদারির সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র

ড্রোনে দুর্গত এলাকা শনাক্ত করে ত্রাণ বিতরণ বিজিবির

বান্দরবানে বন্যার পানি নামছে, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

বান্দরবানে বন্যার্ত ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি