হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ঝিরিতে পড়ে ছিল মাথা ও হাতবিহীন লাশ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরের ম্যাকছি ঝিরিতে মাথা ও হাতবিহীন অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর থানচি বাসস্টেশনের মারমা শ্মশানের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মারমা শ্মশানের পেছনে ম্যাকছি ঝিরিতে লুঙ্গি পরা মাথা ও হাতবিহীন গলিত লাশ দেখতে পায় তারা। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার

নাইক্ষ্যংছড়িতে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা

বান্দরবান-থানচি সড়ক: বাসের পর এবার বন্ধ জিপ-মাহেন্দ্র, যাত্রীদের দুর্ভোগ

নাইক্ষ্যংছড়িতে ৭৬ পুঁটলি ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ