হোম > সারা দেশ > বান্দরবান

স্থলমাইন বিস্ফোরণে দুই পা উড়ে যাওয়া সেই বিজিবি সদস্য মারা গেছেন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বিজিবি নায়েক আক্তার হোসেন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই পা উড়ে যাওয়া বিজিবি নায়েক আক্তার হোসেন (৪৫) মারা গেছেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করেন আক্তার হোসেন। দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আক্তার হোসেন ভোলার দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার আবদুল মান্নান ভূইয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১২ অক্টোবর নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন বিজিবি নায়েক আক্তার হোসেন। তিনি ৩৪ বিজিবি অধীন বাইশফাঁড়ি বিওপিতে কর্মরত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিস্ফোরণ, আতঙ্ক

থানচিতে ব্যবসায়ী নিখোঁজ

বান্দরবানে পর্যটকবাহী বাস পড়ল খাদে, আহত ২০

পাহাড়ের পাদদেশে পড়ে ছিল মারমা মা–মেয়ের লাশ

থানচির সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই

লামায় লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

‘দেশের সার্বভৌম রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না’

নাইক্ষ্যংছড়িতে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, আহত ৩

বান্দরবানের থানচি: সাঙ্গুর পাথর অবাধে লুট

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, পা উড়ে গেছে কাঠুরিয়ার