হোম > সারা দেশ > বান্দরবান

মাধবী মার্মার ২০ ভরি স্বর্ণ, টাকা আছে ২১ লাখের বেশি

বান্দরবান প্রতিনিধি

মাধবী মার্মা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিন পার্বত্য জেলা থেকে আলোচনায় আসা বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাধবী মার্মার দাখিল করা হলফনামায় স্বর্ণসহ বিভিন্ন সম্পদের তথ্য উঠে এসেছে।

মাধবী ১৯৭৭ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন, তিনি পেশায় একজন আইনজীবী। তাঁর শিক্ষাগত যোগ্যতা এলএলএম। দুই কন্যাসন্তানের জননী মাধবী মার্মার স্বামী বেসরকারি চাকরিজীবী।

নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, মাধবী মার্মার নগদ টাকা আছে ৫২ হাজার ১৩২ টাকা, সোনালী ব্যাংকে আছে ১৪ লাখ ৫৫ হাজার ৫৮ টাকা, অগ্রণী ব্যাংকে আছে ৪ হাজার ৯১০ টাকা, একই ব্যাংকে ডিপিএস আছে ৭১ হাজার ৯৮৪ টাকা, ট্রাস্ট ব্যাংকে আছে ৬১ হাজার ৮৮১ টাকা, একই ব্যাংকে ডিপিএস আছে ৩ লাখ ২১ হাজার ২৩২ টাকা। স্বর্ণ আছে ২০ ভরি, বাসায় ইলেকট্রনিক সামগ্রী আছে ১ লাখ ৫০ হাজার টাকার। অর্জনকালীন মোট মূল্য ২১ লাখ ১৭ হাজার ১৯৭ টাকা। স্থাবর সম্পদ, দায় ও সরকারি পাওনা নেই।

মাধবী মার্মা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে তিনি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কোনো পদে না থেকেও দলটির মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়।

উল্লেখ্য, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা থেকে চারজন করে মোট ১২ জন বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত সদ্য বিএনপিতে যোগ দেওয়া মাধবী মার্মাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

বান্দরবানে অপহৃত ৬ রাবারশ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক

বান্দরবানে অপহরণের শিকার ৬ শ্রমিক, মুক্তিপণ দাবি

নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬

বান্দরবানে সাংগ্রাই উৎসব শুরু

বান্দরবানে নদীতে ফুল ভাসিয়ে বিষু ও বিজু উৎসব শুরু

ফুল বিজুতে উৎসবের ঢেউ পাহাড়ে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিস্ফোরণ, আতঙ্ক

থানচিতে ব্যবসায়ী নিখোঁজ