হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে চাষিসহ ৯ শ্রমিক অপহরণ

বান্দরবান প্রতিনিধি

ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলা থেকে দুই তামাকচাষি ও সাত শ্রমিকসহ ৯ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার ভোরে লামার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাকচাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। তাৎক্ষণিকভাবে তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি এবং তাঁদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করার কোনো তথ্য পাওয়া যায়নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

এর আগে ১৪ ও ১ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগানশ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

লামার গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা বলেন, লামায় একের পর এক অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ করছে।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র