হোম > সারা দেশ > বান্দরবান

লামায় অপহৃত ৯ তামাকশ্রমিক ৩৮ ঘণ্টা পর উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত ৯ তামাকচাষি ও শ্রমিককে যৌথ বাহিনীর অভিযানের মুখে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের ৩৮ ঘণ্টা পর আজ বুধবার বিকেল ৫টার দিকে লেমুপালং মুখ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার ব্যক্তিরা হলেন তামাকচাষি ভুট্টু ও আলম আমিন এবং শ্রমিক জমির হোসেন, ইমাম হোসেন, নবীর হোসেন, রশিদ উল্লাহ, মো. ইসমাইল ও শাহিদুল আলম। আরেকজনের নাম জানা যায়নি।

ওসি তোফাজ্জল হোসেন বলেন, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে লামার গজালিয়া ইউনিয়নের লেমুপালং এলাকার তামাকচাষি আল আমিন, ভুট্টোসহ ৯ শ্রমিককে অস্ত্রের মুখে খামারের ঘর থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র একটি দল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধার চাষি ও শ্রমিকেরা সুস্থ রয়েছেন।

এর আগে গত ১ ও ১৪ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ তামাকশ্রমিককে অপহরণ করা হয়। ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে রাবারবাগানের ২৬ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র