হোম > সারা দেশ > বান্দরবান

মর্টার শেলকে জ্বালানি কাঠ ভেবে বাজারে বিক্রি করতে নিল কিশোর কাঠুরিয়া

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

জব্দ করা মর্টার শেল। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মর্টার শেল বাজারে বিক্রি করতে যায় এক কিশোর কাঠুরিয়া। খবর পেয়ে পুলিশ সেটি জব্দ করে ঘিরে রাখে। পরে এটি ধ্বংস করতে রামু সেনানিবাসের বম্ব ডিসপোজাল টিমকে খবর দেয় থানা-পুলিশ। আজ রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু বাজারে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. মাশরুরুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তমব্রু কোনারপাড়ার এক কিশোর বাড়ির জন্য জ্বালানি কাঠ কুড়াতে যায় পাশের পাহাড়ে। এ সময় একটি বাড়ির পাশের গর্তে তার নজর পড়ে শুকনা কাঠের মতো কিছু। কিন্তু ওজন বেশি। সে এটি তুলে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় তমব্রু বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারে আসা লোকজন জানান, এটি তো মর্টার শেল। পরে তাঁরা পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি ঘিরে রাখে।

পুলিশের ধারণা, মিয়ানমারের রাখাইন থেকে ছোড়া কোনো পক্ষের মর্টার শেল হতে পারে এটি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, মূলত ওই কিশোর জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। সেখানেই মর্টার শেলটি পায় সে। বিক্রি করতে গেলে খবর পায় পুলিশ।

ওসি আরও জানান, মর্টার শেলটি ধ্বংস করতে কক্সবাজারের রামু সেনানিবাসের বম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। এটি রাতে বা ভোরেই ধ্বংস করা হবে বলে আশা করছেন তিনি।

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার

নাইক্ষ্যংছড়িতে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা

বান্দরবান-থানচি সড়ক: বাসের পর এবার বন্ধ জিপ-মাহেন্দ্র, যাত্রীদের দুর্ভোগ

নাইক্ষ্যংছড়িতে ৭৬ পুঁটলি ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ