হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে মাদক চোরাচালানিদের গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক বিরোধী যৌথ অভিযানের সময় গতকাল সোমবার পার্বত্য জেলা বান্দরবানে র‌্যাব ও ডিজিএফআইয়ের সঙ্গে একদল মাদক চোরাচালানির সংঘর্ষ হয়েছে। এতে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার গভীর রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় বাংলাদেশের সীমানার ভেতরে এই সংঘর্ষ হয়েছে। এতে মাদক চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআইয়ের দায়িত্বরত একজন কর্মকর্তা নিহত হন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন।

এ ঘটনায় র‌্যাবের একজন সদস্যও আহত হয়েছেন। তবে আইএসপিআর ওই হতাহত কর্মকর্তার নাম উল্লেখ করেনি।

বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ তরুণের লাশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি-চোরাকারবারি গুলি বিনিময়, আহত ১

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে ঝড়ের কবলে পড়ে রাবারশ্রমিকের মৃত্যু

রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মাধবী মার্মার ২০ ভরি স্বর্ণ, টাকা আছে ২১ লাখের বেশি

বান্দরবানে অপহৃত ৬ রাবারশ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক

বান্দরবানে অপহরণের শিকার ৬ শ্রমিক, মুক্তিপণ দাবি

নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬