হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের আলীকদম বাসস্টেশন এলাকা থেকে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বিজিবি জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় আলীকদম বাসস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাতামুহুরী পরিবহনের একটি বাস থেকে তাঁদের আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩, নারী ৬ ও শিশু ১১ জন। তাঁরা মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা।

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি বলেন, আলীকদম পোয়ামুহুরী সীমান্ত এলাকা দিয়ে আটক রোহিঙ্গাদের পুশব্যাক কার্যক্রম প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র