হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি গুরুতর আহত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ মে) বিকেলে সীমান্ত পিলার–৪৭ ৪৮–এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে মিয়ানমারের আনুমানিক ৩০০ মিটার ভেতরে বান্ডুলা ক্যাম্প এলাকায় মাইন বিস্ফোরণে তাঁরা আহত হন। 

আহতরা হলেন—নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের আলী আহমদের ছেলে মো. বাবু (১৭)। 

আহতদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। 

স্থানীয়রা জানান, আহতরা চোরাকারবারি, ইয়াবা এবং গরু পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের ভেতরে প্রবেশ করার পর স্থলমাইন বিস্ফোরণে আহত হন। 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আহত দুজনের মধ্যে একজন তাঁর এলাকার। অপরজন পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের বাসিন্দা। তাঁদের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে ঝড়ের কবলে পড়ে রাবারশ্রমিকের মৃত্যু

রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মাধবী মার্মার ২০ ভরি স্বর্ণ, টাকা আছে ২১ লাখের বেশি

বান্দরবানে অপহৃত ৬ রাবারশ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক

বান্দরবানে অপহরণের শিকার ৬ শ্রমিক, মুক্তিপণ দাবি

নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬

বান্দরবানে সাংগ্রাই উৎসব শুরু

বান্দরবানে নদীতে ফুল ভাসিয়ে বিষু ও বিজু উৎসব শুরু