হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় হারুন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত। পাশাপাশি তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে বিচারক জেবুন্নাহার আয়েশা এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত হারুন লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহারে জানা গেছে, ২০২১ সালের ১ এপ্রিল দুপুরের দিকে শিশুটিকে মুদি দোকানে শ্যাম্পু কিনতে পাঠান তার নানি। সে শ্যাম্পু নিয়ে বাড়িতে ফিরে আসে, এ সময় শিশুটি গোসল করার জন্য বায়না ধরে। নানি গোসলের কারণ জানতে চাইলে হারুন ধর্ষণ করে বলে জানায়। ঘটনাটি পর শিশুটির নানি দোকানে গিয়ে এই বিষয়ে জিজ্ঞেস করলে হারুন পালিয়ে যায়। এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধিদের জানানো হলে থানায় মামলা করার পরামর্শ দেন। ঘটনাটি তদন্ত করে সত্য প্রমাণিত হওয়াই হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বাসিংথুয়াই মারমা জানান, ঘটনাটির সত্যতা প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার

নাইক্ষ্যংছড়িতে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা

বান্দরবান-থানচি সড়ক: বাসের পর এবার বন্ধ জিপ-মাহেন্দ্র, যাত্রীদের দুর্ভোগ

নাইক্ষ্যংছড়িতে ৭৬ পুঁটলি ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ