হোম > সারা দেশ > বান্দরবান

রুমায় সোনালী ব্যাংক লুট, ম্যানেজারকে অপহরণ ও ১৪টি আগ্নেয়াস্ত্র ছিনতাই

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা। 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ৯টার দিকে রুমা উপজেলায় লোডশেডিংয়ের সময় অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী সোনালী ব্যাংকের গ্রিল ভেঙে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মারধর করে ১৪টি অস্ত্র ছিনিয়ে নেয়। টাকাগুলো আজ বান্দরবান সদর থেকে সোনালী ব্যাংকের রুমা শাখায় পাঠানো হয়েছিল। 

আরও জানা গেছে, সন্ত্রাসীরা উপজেলা মসজিদ ঘেরাও করে মসুল্লিদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে এই ঘটনার পর সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, এলাকায় আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বন্যা ও পাহাড়ধসে রাঙামাটিতে ত্রাণ পৌঁছানোয় বিঘ্ন, ৪৭ আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ

বান্দরবানে বন্যার্ত ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের ৮ নাগরিক আটক, বিদ্রোহী বলে সন্দেহ

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা ফের বাড়ল

সাজেকে আটকে পড়া ৪২১ জনকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ

কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার

থানচিতে বন্যা পরিস্থিতির অবনতি, আরও বৃদ্ধি পেয়েছে সাঙ্গু নদের পানি

১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ