হোম > সারা দেশ > বান্দরবান

৫ দিন ধরে নিখোঁজ আড়াই বছরের শিশু, মাটিচাপা লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা আয়ুষ দাশ নামের আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশের অর্ধেক মাটিচাপা দেওয়া ছিল। আজ শুক্রবার আলীকদম বাজারের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আয়ুষ দাশ আলীকদম বাজারের হিন্দুপাড়া এলাকার শংকর দাশের ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান। তিনি বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর দুপুরে আলীকদম মাছবাজারে পাশে মুরগির দোকানের ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) আরাফাত (৭) নামের এক শিশুর সঙ্গে আয়ুষ দাশকে দেখা যায়। তারা হাত ধরাধরি করে হাঁটছিল। পরে আয়ুষকে আর খুঁজে পাওয়া যায়নি। 

নিখোঁজের পাঁচ দিন পর হিন্দুপাড়া এলাকার ছড়ার বালিতে আয়ুষ দাশের লাশ অর্ধেক পোঁতা দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড কি না, তা জানতে পারেনি পুলিশ।

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার

নাইক্ষ্যংছড়িতে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা

বান্দরবান-থানচি সড়ক: বাসের পর এবার বন্ধ জিপ-মাহেন্দ্র, যাত্রীদের দুর্ভোগ

নাইক্ষ্যংছড়িতে ৭৬ পুঁটলি ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ