হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কচ্চপতলি এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত জতন বাবু তঞ্চঙ্গ্যা (৩০) রাঙ্গামাটি বিলাইছড়ি বইরাখ্যা এলাকার কান্দপ্রু তঞ্চঙ্গ্যার ছেলে এবং রোয়াংছড়ি আলেক্ষ্যং এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কচ্চপতলি এলাকার একটি নালায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র