হোম > সারা দেশ > বান্দরবান

লামার ৭৫ রিসোর্ট বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি

ফাইল ছবি

কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রাণহানীর ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলার ৭৫টি রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, উপজেলায় কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে তৈরি করা বিভিন্ন রিসোর্ট ঝুঁকিতে রয়েছে। এ কারনে প্রাণহানির সম্ভাবনা থাকায় মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের ৭০ থেকে ৭৫টি রিসোর্ট আজ ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে বিগত সময়ের মতো ফের রিসোর্টগুলো খুলে দেওয়া হবে।

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গত ৭ জুলাই থেকে আজ ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী শুক্র-শনিবার দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম হলেও আগামী রবিবার ১৩ জুলাই থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার নিন্মঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ ও হতাহতের ঘটনা ঘটে।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র