হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে আটক মিয়ানমারের পাঁচ নাগরিক। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবানে পালিয়ে আসা জান্তা সরকারের পাঁচ সদস্যকে আটক করেছে বিজিবি। আজ রোববার দুপুরে ৩৪ বিজিবি অধীন মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪২ থেকে আনুমানিক ১.৫ কিমি পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করা হয়। আজ বিকেলে তাঁদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এই তথ্য নিশ্চিত করেন।

যে এলাকাটি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে, সেটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাছবুনিয়া পাড়ায় পড়েছে। জানা গেছে, আটক পাঁচজনের মধ্যে চারজন মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ। বাকি একজন মিয়ানমারের সেনাসদস্য।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে এই পাঁচজন গাছবুনিয়া পাড়াতে আশ্রয় নেন। তাঁরা মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য। পরে গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ বিজিবির অধীন মংজয়পাড়া বিওপির টল দল তাঁদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন ক্যু ক্যু চিন, সিও টু রাহ, মং সান হতো, কিউ জেয়র লিন ও মিন মিন উ।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এস খাইরুল আলম বলেন, অনুপ্রবেশ করা মিয়ানমারের পাঁচ নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়িতে গয়াল কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তিতে পর্যটন বন্ধের গুজব, খোলা থাকার কথা জানাল প্রশাসন

বান্দরবানে নারীদের জন্য চাকরি মেলা

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

শ্রমবাজারে প্রাধান্য কম মজুরির রোহিঙ্গাদের

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক