হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবান সীমান্তে রোহিঙ্গা তরুণের ব্যাগে মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক যুবক। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে মিয়ানমার সীমান্তঘেঁষা ঘুমধুম নোয়াপাড়ার জামালের ঘের এলাকায় এই অভিযান চালানো হয়। আটক যুবকের নাম মো. শহিদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ (ইস্ট)-এর ব্লক-বি/৭৪-এর বাসিন্দা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির (কক্সবাজার ব্যাটালিয়ন) ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযানকারী দল জামালের ঘের এলাকায় ওত পেতে থাকে। ভোরে একটি ব্যাগ কাঁধে নিয়ে এক যুবক সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তিনি বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁর ফেলে দেওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার প্রস্তুতি, পাহাড়ে উৎসবের আমেজ

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

নিজ রিসোর্টে তরুণীকে ধর্ষণের অভিযোগ, কারাগারে এনসিপি নেতা

রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তারের পর সাময়িক অব্যাহতি

রিসোর্টে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’