হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার উপজেলার অতিদুর্গম দৌছড়ি ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের লেবুতলী এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক রোহিঙ্গার নাম হাবিবউল্লাহ (১৯)। তিনি কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর ইস্ট ব্লক ই/ ৯-এর মুহাম্মদ রশিদের ছেলে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার অতিদুর্গম দৌছড়ি ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের লেবুতলী এলাকায় অভিযানে নামে পুলিশ।

এ সময় ১২ বান্ডিল (১ হাজার করে) টাকা জব্দ করে তারা। যা সর্বসাকল্যে ১২ লাখ টাকা। এ সময় রোহিঙ্গা নাগরিক হাবিবউল্লাহকে হাতেনাতে আটক করেন পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার লোকজন।

পুলিশ আরও জানায়, আটক রোহিঙ্গা তরুণ জিজ্ঞাসাবাদে জানান যে, কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত আলী জোহান (রোহিঙ্গা) দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত। তাঁর ভাই লোকমান হাকিম (কালাপুতু) নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে লেবুতলী দুর্গম পাহাড়ি বেতর ঝিড়ি এলাকায় বসবাস করেন। তিনি তাঁদের সঙ্গে সখ্যতা গড়ে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত হন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ১২ লাখ জাল টাকাসহ আটক রোহিঙ্গার জবানবন্দির ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

নাইক্ষ্যংছড়িতে গয়াল কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তিতে পর্যটন বন্ধের গুজব, খোলা থাকার কথা জানাল প্রশাসন

বান্দরবানে নারীদের জন্য চাকরি মেলা

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

শ্রমবাজারে প্রাধান্য কম মজুরির রোহিঙ্গাদের

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক