হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে কেএনএফের গুলিতে যুবক আহত

বান্দরবান, প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে উহ্লা চিং মারমা নামে এক যুবক আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় রুমা সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের রিঝুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত উহ্লা চিং মার্মা (৩৫) ওই এলাকার মোনাক মার্মার ছেলে। 

স্থানীয়রা জানায়, আহত উহ্লা চিং সকালে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রসহ কেএনএফ সদস্যের দেখতে পেয়ে পালিয়ে আসার সময় উহ্লা চিংকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তাঁর শরীরের পেছন দিকে লেগে গুরুতর আহত হন। 

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা জানান, চাঁদা না দেওয়ায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রুমা বাজারে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। 

রুমা উপজেলা মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল জানান, গুলিটি তাঁর শরীরের মধ্যে রয়ে গেছে, তাই উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উহ্লাচিং-এর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেএনএফ সদস্যরা তাঁকে গুলি করেছে।

নিজ রিসোর্টে তরুণীকে ধর্ষণের অভিযোগ, কারাগারে এনসিপি নেতা

রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তারের পর সাময়িক অব্যাহতি

রিসোর্টে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার

নাইক্ষ্যংছড়িতে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা