হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে উদ্ধার ৬ হাতবোমা নিষ্ক্রিয়, এলাকায় নিরাপত্তা জোরদার

বাগেরহাট প্রতিনিধি

শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা ৬টি হাতবোমা (ককটেল) নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলের অদূরে বালুর মাঠে বোমাগুলো নিষ্ক্রিয় করে। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের কাঠের পোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

বোমা ডিসপোজাল টিমের সদস্য ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা এসব ককটেল গোপনে মজুত করে রাখতে পারে। উদ্ধার করা বোমাগুলো শক্তিশালী ছিল বলে তিনি উল্লেখ করেন।

শামসউদ্দিন বলেন, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচন উপলক্ষে র‌্যাবের ছয়টি বোমা ডিসপোজাল টিম সারা দেশে দায়িত্ব পালন করছে। যেখানে বোমাসদৃশ বস্তু পাওয়া যাচ্ছে, সেখানে দ্রুত পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এই তৎপরতা অব্যাহত থাকবে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, উদ্ধার করা ককটেল সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলিবিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার

সাত দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে

ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

লিভার সিরোসিসে অনিশ্চিত সোহাগের জীবন, নিভছে বাবার কিডনিতে বাঁচার স্বপ্ন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ

বজ্রপাতে পুড়ে ছাই দিনমজুরের ঘর

প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র: ১৪ বছর ধরে কার্যক্রম নেই প্রশিক্ষণকেন্দ্রে