হোম > সারা দেশ > বাগেরহাট

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব: ৪ ফুট পানিতে তলিয়েছে সুন্দরবন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। এরই মধ্যে বৃষ্টিসহ দমকা বাতাস বইতে শুরু করেছে। তাতে পানির চাপ আরও বাড়তে পারে। তবে তাতে বন্যপ্রাণীর কোনো ক্ষতির আশঙ্কা নেই।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির আজ রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আজাদ কবির আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবন উপকূলসহ মোংলায় আগেই ১০ নম্বর মহা বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পৌর মেয়র শেখ আব্দুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালের ঝুঁকি এড়াতে মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি কাজ ও রোগীদের কথা চিন্তা করে মোংলা নদীতে ফেরি চালু রাখা হয়েছে। পৌর শহরের আশ্রয় কেন্দ্রে লোকজনকে সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৫টায় রিমাল মোংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আজ রোববার সন্ধ্যা নাগাদ সুন্দরবন ও মোংলা উপকূল অতিক্রম করে পটুয়াখালীর খেপুপাড়ায় আছড়ে পড়তে পারে।

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ