হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পুকুরে ডুবে আবু হানিফা শেখ (২২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আবু হানিফা শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের মো. আলাউদ্দিন শেখের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। 

পানিতে ডুবে আবু হানিফা শেখের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম। তিনি বলেন, পরিবারের দাবি আবু হানিফার মৃগী রোগ ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালের কোনো একসময়ে আবু হানিফা পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় পুকুরে ভেসে আছেন। 

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না তাদের

রামপালে সড়ক দুর্ঘটনার সময় বৃষ্টি ছিল, উভয় গাড়ির গতি ছিল বেশি

নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিহত ১০ জনই একই পরিবারের

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত ১৩

অন্তঃসত্ত্বা নারীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ ইট ধ্বংস

বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্যের মৃত্যু

আস্ত ছাগল গিলে লোকালয়েই পড়ে ছিল সুন্দরবনের অজগর

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, অবস্থা সংকটাপন্ন

বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীকে অফিসে ডেকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে