হোম > সারা দেশ > যশোর

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

ভারত থেকে ফেরত আসা ব্যক্তিরা। আজ রোববার যশোরের বেনাপোল স্থলবন্দরে। ছবি: আজকের পত্রিকা

ভালো কাজের প্রলোভনে পড়ে পাচারের শিকার ৩৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। আজ রোববার (২২ মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে আটজন এবং পুরুষ ২৫ জন।

মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মী শফিকুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ওই ব্যক্তিরা ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হন তাঁরা। পরে তাঁদের কেউ কারাগারে, আবার কেউ শেল্টার হোমে ছিলেন। আইনি জটিলতার কারণে অনেককে প্রায় দুই বছর পর্যন্ত বন্দী জীবন কাটাতে হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্তজা জানান, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে স্বদেশ প্রত্যাবাসন আইনে ওই ব্যক্তিরা দেশে ফেরার সুযোগ পান। আইনি সহায়তা প্রদানের জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ফেরত আসা এসব বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ থেকে গ্রহণ করেছে।

ফেরত আসা কয়েকজন নারী ও পুরুষ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে নিয়ে বিক্রি করে দেয় মানব পাচার চক্র। তাঁদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়। দেশে ফিরতে পেরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন।

কুষ্টিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

বরিশালে পুলিশের সামনে লাথি মেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

কুড়িগ্রামে শাবলের আঘাতে কৃষক খুন, ছেলে আটক

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

ঈদের ছুটিতে ​সিলেটে সাদাপাথরে পর্যটকদের ভিড়

নেত্রকোনায় জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

হামলায় তছনছ ১৭ বসতঘর, অভিযোগ ছাত্রদল-আ. লীগ নেতার বিরুদ্ধে

প্রয়োজনে বিয়েবাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবি প্রধান

নওগাঁয় চাঁদা না দেওয়ায় একজনকে হাতুড়িপেটা