হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়ায় দুর্ঘটনা: সেই বাসের নিবন্ধন স্থগিত, মালিককে শোকজ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটির নিবন্ধন (রেজিস্ট্রেশন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে বাসটির মালিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সরকারি সংস্থাটি।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

বিআরটিএর তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান জানান, বিআরটিএর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাসের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে বাস দুর্ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

অপর দিকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির মামলায় গ্রেপ্তার ১

জামালপুরে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শিশু রুবেল হত্যা: জড়িতদের আটকের দাবিতে বিক্ষোভ

ঈদের ছুটি শেষে যমুনা সেতু এলাকায় যানজট, চার লেনে ঢাকামুখী চলাচল

৫ আগস্টের আগে-পরে নিহতদের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি

চকরিয়ায় বন্য হাতি হত্যা করে মাটিচাপা, ঝুপড়ি ঘর বানিয়ে আড়ালের চেষ্টা

বিদেশে পালানোর কাজে এসে যুবদল নেতা হত্যার ২ আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন

ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের

সিলেটে ভূমি অফিসে মারামারি: অফিস সহায়ক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন