হোম > সারা দেশ > চাঁদপুর

চোর ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

চাঁদপুর প্রতিনিধি

চারজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. ফয়সালকে আটক করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত চারজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের মজুমদার বাড়িতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য আট মামলার আসামি ফয়সালকে আটক করতে অভিযান চালায় পুলিশ।

এ সময় আসামিকে ছিনিয়ে নিতে ২০-২৫ জনের একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ও আতোয়ার রহমান; পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন ও ফয়সাল খান আহত হন। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ হামলায় জড়িত ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তারকে (২৩) আটক করে।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কর্তব্য কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। বিকেলে তাঁদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালী থেকে ৬ যাত্রী নিয়ে যাত্রা করেছিল সৌহার্দ্য পরিবহন

কালীগঙ্গা নদী থেকে যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার

শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেললেন বিসিসির প্রশাসক, এলেন রিকশায়

উত্তরায় ‘কেটামিন’ মাদক তৈরির ল্যাব, তিন বিদেশি নাগরিক আটক

রাজধানীতে ৭ হাসপাতাল ও ২ ব্লাড ব্যাংকের কার্যক্রম বন্ধ

বউভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, কনের বোনসহ আহত ১৫

ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ

পদ্মায় বাসডুবিতে দুই নারীর মরদেহ উদ্ধার, সাঁতরে তীরে উঠেছেন ৪৫ যাত্রীর ১১ জন

শুধু আর্থিক নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সৎ থাকতে হবে: নবনিযুক্ত সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন

স্বাধীনতা দিবস উপলক্ষে কাল ঢাকায় যেসব সড়ক বন্ধ থাকবে