হোম > সারা দেশ > ঢাকা

আমরা ইসরায়েলি কোম্পানি নই: বাটা

আজকের পত্রিকা ডেস্ক­

আন্তর্জাতিক জুতা নির্মাতাপ্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে ’ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল’ বলে দাবি করেছে।

আজ সোমবার (৭ এপ্রিল) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই।

বাটা জানায়, বাটা বিশ্বব্যাপী একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। আমাদের কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।

প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, ‘আমরা সব ধরনের সহিংসতা দৃঢ়ভাবে নিন্দা করি।’

উল্লেখ্য, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা সব সময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অবশেষে ইসলামপুরে দুস্থদের মাঝে বিনা মূল্যের চাল বিতরণ শুরু

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

নারীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

স্বামীর বাড়িতে যাওয়া হলো না নববধূর, দুজন চিরনিদ্রায় দুই গ্রামে

খুলনার রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেপ্তার

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ নিষেধ

যাচ্ছিলেন হাঁস কিনতে, ফিরলেন লাশ হয়ে

বাগেরহাট দুর্ঘটনা: নিহত ১৪ জনের দাফন সম্পন্ন

সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু