হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

রবিন হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ায় রবিন হোসেন (২৮) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীদের আরেক পক্ষ। গতকাল রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে। তাঁর নামে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি, নারী নির্যাতন আইনসহ চারটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রবিন সন্ত্রাসী প্রকৃতির যুবক। পাঁচ-ছয় মাস আগে উত্তর চেলোপাড়া ও নারুলী এলাকাবাসী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রবিনকে কিছুদিন আগে হত্যার চেষ্টা চালানো হয়। গতকাল ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় কবরস্থানের গাছ থেকে আতাফল পাড়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রবিনের ঝগড়াবিবাদ হয়। রাতে চার-পাঁচজন যুবক রবিনকে ফুলবাড়ী বানিয়াপাড়া কবরস্থানের পাশে জঙ্গলে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গল থেকে তিনটি হকিস্টিকের ভাঙা অংশ এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের সঙ্গে রবিনের অনেক আগে থেকেই বিরোধ ছিল। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মৌলভীবাজারে উপজেলা পর্যন্ত চালু হচ্ছে আইসোলেশন কর্নার

ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু ভাই

নোয়াখালীর চাটখিলে আগুনে পোড়ানো মৃতদেহ উদ্ধার

নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের কৃষকদের সংঘর্ষ, আহত ২০

বিল পরিশোধ নিয়ে বাগ্‌বিতণ্ডা, দোকানিকে মারধর রাবি ছাত্রদল নেতার

সুপেয় পানির অধিকার বঞ্চিত কিশোরগঞ্জের ৩৫ শতাংশ দরিদ্র মানুষ

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

৪ শতাধিক ভুয়া ভোটার রেখেই খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন আয়োজন চেষ্টার অভিযোগ

আমতলীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত

জরাজীর্ণ টিনশেডের ছাউনি থেকে দৃষ্টিনন্দন বিদ্যালয়