হোম > সারা দেশ > রংপুর

আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি: আখতার হোসেন

রংপুর প্রতিনিধি

মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বিভিন্ন স্থানে কর্মী হেনস্তা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তিনি বলেছেন, ‘এসব ঘটনায় প্রশাসনের দুর্বলতা স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে, যা সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কার জায়গা তৈরি করছে।’ আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ে আখতার তাঁর মাকে ভোট দিতে এনে সাংবাদিকদের এসব কথা বলেন।

ভোট নিয়ে ‘নানাভাবে শঙ্কিত’ উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে দেশব্যাপী ভোট গ্রহণ চলছে। কিন্তু গতকাল (বুধবার) রাত থেকেই বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। মারামারির মতো ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় অনেককেই হেনস্তা করা হয়েছে, মারধর করা হয়েছে। শাপলা কলির সমর্থক, দাঁড়িপাল্লার সমর্থক যাঁরা আছেন, ১১ দলের সমর্থকদের ওপরে হুমকি-ধমকি, মারামারি, রক্তপাত ঘটানো হয়েছে। এই বিষয়গুলো আমাদের নানাভাবে শঙ্কিত করে তুলছে।’

নির্বাচনে প্রশাসনের দুর্বলতা রয়েছে মন্তব্য করে আখতার হোসেন বলেন, ‘আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি। আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই, আমাদের এই আসনেও যখন ভোটের যখন কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদের হেনস্তা করা হয়েছে। গতকাল আমাদের একজন নারী কর্মীর স্কার্ফ কেড়ে নেওয়া হয়েছে। আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে।’

এই প্রার্থী বলেন, ‘নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে। আমাদের একজন কর্মীর মাথা ফাটানো হয়েছে এর আগেই। এসব যে ঘটনাগুলো ঘটছে, সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখন পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। এই দুর্বলতা নিয়ে সারা দিন যদি চলতে থাকে, সে ক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে। সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে।’

সিলেটে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

গাংনীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

ভোট কেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ডপ্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড

হবিগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, ৭ কিশোর আটক

চট্টগ্রামে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

‘ভোট দিসি, তাই ভাল্লাগতেছে’

‘কেন্দ্রে এসে দেখি আমার ভোট আরেকজনে দিছে’

শেরপুরে ভোটকক্ষ থেকে ব্যালট বই ছিনতাই, এক ব্যক্তির ৩ বছরের কারাদণ্ড

গাজীপুরে ১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে দেখলেন ভোট হয়ে গেছে, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ৩ জন প্রত্যাহার

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে নিজেরাই এজেন্ট, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ বরখাস্ত ৩