হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মো. আলম জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে নেতা-কর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নুরী বলেন, এলাকাটি ঝুঁকিপূর্ণ। স্থানীয় সন্ত্রাসীদের অবস্থান রয়েছে। তিনি এই ঘটনায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে প্রশাসন।

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৫

বরিশালে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি মঞ্জুরুল মুন্সীর আইনজীবীর

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭

হবিগঞ্জে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি জামায়াতের, বানিয়াচংয়ে ভোটকেন্দ্রে আগুন

রিকুইজিশনে কমেছে গণপরিবহন, দুঃখ প্রকাশ মালিক সমিতির

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও কেন্দ্র দখলের শঙ্কা রয়েছে: ফয়জুল করীম