হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা-১ আসনে ৩০ কেন্দ্রের ফলাফলে ২৫ হাজার ভোটে এগিয়ে জামায়াত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

মো. মাজেদুর রহমান সরকার। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে (গাইবান্ধা-১) আসনে ৩০ ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার ৩৩ হাজার ৯২৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ৭ হাজার ৯৬০ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টা ৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইফতার জাহান তুলি। এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে একযোগে উপজেলার সব কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উল্লেখ্য, এ আসনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৩টি। মোট ৪ লাখ ১৯ হাজার ১১১ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

রাজশাহী বিভাগের ২৮ আসনে এগিয়ে বিএনপি, জামায়াত ১১টিতে

চাঁদপুর–১ আসনে বিজয়ী বিএনপির এহছানুল হক মিলন

নাটোরের সব কটি আসনে জয়ের পথে ধানের শীষের প্রার্থী

৭৭ হাজার ভোটে ফজলুর রহমানের বিশাল জয়

হবিগঞ্জ ১ আসনে ড. রেজা কিবরিয়া জয়ী

বরগুনা-২ আসনে ধানের শীষের নূরুল ইসলাম মনি বিজয়ী

মৌলভীবাজারের চার আসনে জয়ের পথে বিএনপির প্রার্থীরা

ভোলা-৪ আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিজয়ী

গাইবান্ধা-১ আসনে ৯৮ কেন্দ্রে এগিয়ে জামায়াত

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা