হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

দুর্ঘটনার শিকার বাস। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি ইকোনো বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ফারুক (৪২) নিহত হন। তিনি দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুনের ছেলে।

এ ছাড়া বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় অটোরিকশায় চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না। বাসের অন্তত ৫-৭ জন যাত্রী আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের মরদেহ আনা হয়। অপর একজন চিকিৎসাধীন অবস্থান মারা যান। দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং সেগুলো গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

যশোরে ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড

সাতকানিয়ায় কৃষকের ৩ শতাধিক সূর্যমুখী ফুলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা

সংসদে নওগাঁর ছয় নতুন মুখ

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দাবি চসিক মেয়রের

আসামি নিয়ে থানায় ফেরার পথে সড়কে আহত পুলিশ সদস্যের মৃত্যু

জনগণ মনে করে, মেকানিজম করে আমাদের হারানো হয়েছে: গোলাম পরওয়ার

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি