হোম > সারা দেশ > রাজবাড়ী

পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড : উপদেষ্টা তিতুমীর

রাজবাড়ী প্রতিনিধি

মতবিনিময় সভায় উপস্থিত অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমী। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বিগত সময় ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষাব্যবস্থায় দলীয়করণ করে গেছে। ফলে যার এই তালিকায় নাম থাকার কথা ছিল, তার নাম নাই। আবার যার এই তালিকায় নাম থাকার কথা ছিল না, তার নাম দেওয়া হয়েছে। এটি হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। তবে আমরা সামাজিক সুরক্ষাব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছি। সকল ত্রুটি এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে প্রকৃত সুবিধাভোগী বা অধিকারভোগীর কাছে তার প্রাপ্য পৌঁছে দেওয়ার।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হয়েছে। আজ থেকে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের ভাতা চালু করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি চালু হবে। আমাদের নির্বাচনের অমোচনীয় কালি মোছার আগেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।’

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ অনেকে।

দরজার শিকল আটকিয়ে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী

মাথাবিহীন লাশটি বরিশালের গোপালের, মাথার খোঁজে নদীতে তল্লাশি

ডেঙ্গু প্রতিরোধে ‘শনিবারের অঙ্গীকার’ অভিযানে দুই সিটি করপোরেশন

শাহজালাল বিমানবন্দরে হাফ কেজি স্বর্ণ ও ইলেকট্রনিকসসহ আটক ১

সখীপুরে বিদ্যুৎ অফিসের আলোচিত ঠিকাদার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে ফিলিং স্টেশনে বালতি নিয়ে গাড়িচালকদের লম্বা লাইন

চুনারুঘাটে খোয়াই নদে ভেসে উঠল নিখোঁজ দিনমজুরের লাশ

‘মেয়েকে দাফন করে বাবা আসছেন জামাইয়ের কবর দেখতে’

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার