হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর লালবাগে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ পোস্তা এলাকার একটি বাসায় ফারহান রহমান জিহাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে লালবাগ পোস্তা শাহী মসজিদের পাশের একটি বাসায় ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনেরা জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকেরা রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত জিহাদের ভাই ফাহিম রহমান রুদ্র জানান, তাঁরা লালবাগ পোস্তা এলাকার একটি বাসার চারতলায় ভাড়া থাকেন। জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত। দুই ভাই ও এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট। বাবার নাম ফজলুর রহমান। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায়।

তিনি আরও জানান, জিহাদের বন্ধুদের মাধ্যমে জানতে পারি, জিহাদের একই স্কুলে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। বিকেলের দিকে বাসায় আসে। সন্ধ্যার দিকে মোবাইলে ওই মেয়ের সঙ্গে ঝগড়া হয়। মেয়েটি বলে জিহাদের সঙ্গে সে আর সম্পর্ক রাখবে না। অভিমানে জিহাদ ঘরের দরজা বন্ধ করে দেয়।

জিহাদের ভাই আরও জানান, অনেকক্ষণ ডাকাডাকি পরও দরজা খোলেনি সে। পরে দরজা ভেঙে দেখা যায় জিহাদ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই ছাত্রকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। স্বজনেরা জানান, সে গলায় ফাঁসি দিয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

‘শামসুর রাহমান নাগরিক কবি হলেও তাঁর মধ্যে ছিল শেকড়ের টান’

অলোয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

রাজধানীর খিলগাঁও থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

বরিশালে পুলিশের সামনে লাথি মেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

কুড়িগ্রামে শাবলের আঘাতে কৃষক খুন, ছেলে আটক

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

ঈদের ছুটিতে ​সিলেটে সাদাপাথরে পর্যটকদের ভিড়

নেত্রকোনায় জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়