হোম > সারা দেশ > ঢাকা

ঈদের পর সালাম-কোলাকুলিতে সচিবালয়ে কর্মদিবস শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের পর প্রথম কর্মদিবসে আজ সচিবালয়ে সালাম, কোলাকুলি ও কুশল বিনিময় করেন সরকারি কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর সালাম-কোলাকুলিতে শুরু হলো সপ্তাহের প্রথম কর্মদিবস। টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মদিবস শুরু হলেও উপস্থিতি ছিল তুলনামূলক কম।

সচিবালয়ের অলিগলি ও কক্ষগুলোতে সালাম, কোলাকুলি ও কুশল বিনিময়ে মেতে ওঠেন সরকারি কর্মচারীরা।

সকাল ৯টার পর সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। আরও কয়েকটি জাতীয় পতাকাখচিত গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজ দপ্তরে উপস্থিত হলে সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধানেরা তাঁদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করতে যান।

সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় মন্ত্রী বলেন, ‘তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ ছিল। কিন্তু তেল কেনার পরিমাণ ও প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সময়ের আগেই তেল শেষ হয়ে গেছে। ক্রেতাদের এমন প্রবণতায় আমাদের কী করার আছে? আমরা বারবার বলছি তেল আছে, সবাই তেল পাবেন। তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে?’

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি প্রধান

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় তালুকদার ও কাসেম গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৪০

ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল

মব করে আসামি ছিনতাই, ‘চাবি পাঠিয়ে’ হাতকড়া উদ্ধার পুলিশের

হাতিয়ায় জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে যুবক আহত

সিলেটে হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড

ঈদের প্রথম কর্মদিবসে রাজধানীর পাম্পগুলোতে তেল নেই, ভোগান্তি চরমে

পুকুরে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু