হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ ঈদযাত্রায় পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন: আইজি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আইজি মো. আলী হোসেন ফকির। ছবি: পুলিশ সদর দপ্তর

ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির।

ঈদের টানা সাত দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশপ্রধান বলেন, এবারের ঈদে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি।

এ সময় পুলিশপ্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদেরকে ঈদ-উত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরাসহ ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশনা: তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজ

সাভারে সেই সিরিয়াল কিলার সম্রাট ঢামেকে মারা গেছেন

ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

রূপগঞ্জে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি প্রধান

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় তালুকদার ও কাসেম গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৪০

ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল