হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

 নওগাঁ প্রতিনিধি

জুনায়েদ সাকী। ছবি: সংগৃহীত

নওগাঁয় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামের এক রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর কাছে যাচ্ছিলেন জুনায়েদ। কিন্তু ভোরে ট্রেন থেকে নামার পর তিনি সেখানে যাননি। ভোর সাড়ে ৫টায় হলুদ রঙের একটি পিকআপ তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ নওগাঁ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা লাশটি হাসপাতালের ভেতর নিয়ে যান।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, ‘সান্তাহার থেকে নওগাঁ আসার পথে জুনায়েদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানালে তাঁরাও হাসপাতালে এসেছিলেন। থানা-পুলিশ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে।’

২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, ‘লাশটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। পরে থানা-পুলিশ এবং নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।’

নওগাঁ সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২

ছাত্রলীগ নেতার বাসা থেকে মাদকসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

মুরগির খামারে ৩ খুন: আড়াই মাস পর বিসমিল্লাহ শেখ গ্রেপ্তার

একটি চক্র আমিরে জামায়াতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে: মাসুদ সাঈদী

মাদারীপুরে বিএনপির ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শোকজ নোটিশ পেয়ে খুলে নেওয়া সেই সেতুর ইট, রড ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম ‘আইনের মেলা’

বেনাপোলে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত