হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ ইট ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি

অবৈধ ইটভাটায় অভিযান। ছবি: সংগৃহীত

বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ভেঙে এবং পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয় এই অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে কোনো ইটভাটার মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং কাউকে জরিমানা করেনি পরিবেশ অধিদপ্তর।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা ভঙ্গ করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার করে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত, ২০১০) এর ১২ ধারা অমান্য করে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে পাঁজা পদ্ধতির ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। অভিযান চালিয়ে ভাটাগুলোর ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

স্টলের সজ্জায় নানান বার্তা

৩টি হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, র‍্যাবের মোটরসাইকেলে আগুন

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনায় চাঁদার দাবিতে কুপিয়ে জখম

নওগাঁয় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, বিক্রেতাকে নোটিশ

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ

মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে যুবক খুন