হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় ট্রাক ও বাস। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফিরছিলেন। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন কমপক্ষে ১৫ জন।

আহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার ফুলপুরের ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের বালিয়া মোড়ে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের (খান ট্রাভেল) সঙ্গে বিপরীত দিক থেকে আসা আর্মির থ্রি টনের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাসচালক আব্দুল বাসেতসহ ১০-১২ জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালকই মারা যান।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, আহত ১০-১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় সড়কে ঘণ্টাখানেক পরিবহন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কুমিল্লায় স্বামীর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী

ফরিদপুরে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে নারীর লাশ উদ্ধার

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি লেবুর দাম ৪০ টাকা

যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

কেন্দ্রীয় কারাগারের এক আসামির ঢামেকে মৃত্যু

‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু করেছি’: স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান